খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

খুবি জামে মসজিদের পুকুরে সিঁড়িঘাট নির্মাণ কাজ শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পুকুরে দৃষ্টিনন্দন সিঁড়িঘাট নির্মাণ কাজ শুরু হয়েছে। পুকুরের পশ্চিম পাশে এ অবকাঠামোটি গড়ে তোলা হচ্ছে, যা মসজিদে আগত মুসল্লিদের জন্য ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সরেজমিনে সিঁড়িঘাট নির্মাণ কাজ পরিদর্শন করেন। 
এ সময় তিনি গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেন। প্রকল্পের নকশা অনুযায়ী, পুকুরের পশ্চিম পাশে সিঁড়িঘাটটি নির্মিত হচ্ছে। মসজিদ থেকে সরাসরি পুকুরে যাতায়াতের জন্য একটি সংযোগ সড়কও নির্মাণ করা হবে। মুসল্লিদের সুবিধার্থে প্রকল্পের আওতায় নতুন টয়লেট ও আধুনিক ওজুখানার ব্যবস্থাও রাখা হয়েছে, যা মসজিদের সার্বিক সুবিধা বৃদ্ধি করবে। এছাড়া পুকুরের দক্ষিণ পাশে বসার বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। দৃষ্টিনন্দন এ স্থাপত্যশৈলী সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ