খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

নগরীতে দোকান সমূহ বন্ধ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জেলা প্রশাসনের

তথ্য বিবরণী |
১২:২৭ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়, জ¦ালানি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক জনস্বার্থ নিশ্চিতকল্পে নি¤œবর্ণিত নিদের্শনাসমূহ অবিলম্বে কার্যকর হবে।
জেলার আওতাধীন সকল শপিংমল, মার্কেট ও খুচরা দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে; সকল প্রকার বিলবোর্ড ও বিজ্ঞাপন বাতি অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে ও জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য সকল প্রকার মেলা ও চলমান বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। উক্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে প্রতিপালন করা আবশ্যক। কোন ব্যক্তি/প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ