খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

শিপইয়ার্ড সড়ক নিয়ে কেডিএ’র চেয়ারম্যানের সাথে খুলনা উন্নয়ন কমিটির মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনের সাথে তার কার্যালয়ে গত সোমবার দুপুর সাড়ে ১২টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময়কালে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাঁকে বলেন, খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে যে কারণে ছোট ছোট দুর্ঘটনাসহ জন দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সড়ক তৈরিতে যে জটিলতার উদ্ভব হয়েছে তা সহজে সমাধানের যোগ্য নয়। আমরা আশা করি আপনি কেসিসি প্রশাসকসহ খুলনার জন প্রতিনিধিদের সাথে আলোচনা করে সৃষ্ট এই সমস্যার দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। 
কেডিএ চেয়ারম্যান উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শোনেন এবং শিপইয়ার্ড সড়কটি দ্রুত সম্পন্নের মাধ্যমে জন দুর্ভোগ লাঘবে উন্নয়ন কমিটির সহায়তা কামনা করেন।
এ সময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম-উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মামুনুরা জাকির খুকুমনি, সরদার রবিউল ইসলাম রবি, শেখ গোলাম সরোয়ার, প্রফেসর সেলিনা বুলবুল, বিশ্বাস জাফর আহমেদ, রকিব উদ্দিন ফারাজী, মোরশেদ উদ্দিন, এড. এস এম মারুফ আহমেদ, জাফরি নেওয়াজ চন্দন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খান ও গোলাম রব্বানী ভূঁইয়া প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ