খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

এমইউজে’র সাবেক সহ-সভাপতি আজীজীর ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। এর আগে গত ২৪ ডিসেম্বর ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহরবাদ জানাজা শেষে তার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কেএম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
জামায়াত : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক  আব্দুল খালেক আজীজীর (৭১) ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জামায়াতের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর আলম এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডাঃ সাইদুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ