খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

মাঠ থেকে প্রশাসনে : বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই মূল লক্ষ্য: তামিম

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৩ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


২০২৫ সালের এপ্রিল মাস। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। সবখানে তার সুস্থতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, তার কী অবস্থা, সে বিষয়ে আপডেট জানতে উদগ্রীব সবাই। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম, এমন সংবাদে স্বস্তি পাচ্ছিলেন সবাই।
ঠিক এক বছর পর আবার এপ্রিল মাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবাল এলেন অ্যাডহক কমিটির সভাপতি (আহবায়ক) হয়ে। জাতীয় দলের তৃতীয় অধিনায়ক যিনি খেলোয়াড়ি জীবন শেষে বোর্ডের সর্বোচ্চ পদে বসলেন। সভাপতি হয়ে প্রথম প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি উদ্ধারের ঘোষণাই দিয়েছেন তামিম ইকবাল।
প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের ন  হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা। এরপর যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই প্রক্রিয়ার পথ ধরে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ফুটিয়ে তোলা। বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর পপ্রথম সংবাদ সম্মেলনে এই কথাগুলিই তুলে ধরলেন তামিম ইকবাল।
বিকেল ৪টার পর দায়িত্ব পেয়ে ২ ঘণ্টার মাথায় বিসিবিতে হাজির হন তামিম। যেখানে এসেছিলেন গত ২০ বছরের বেশি সময় ধরে। তবে মঙ্গলবার এলেন বোর্ডের সর্বোচ্চ পদে আসিন হতে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার মতো এই দিনটিও হয়তো তামিম ইকবালের জীবনে ‘বিশেষ একটি দিন’ হয়ে থাকবে।
তামিম এমন সময় দায়িত্ব পেলেন, যখন ক্রিকেট বোর্ড হিসেবে চরম দুঃসময় পার করছে বিসিবি।
জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণার মাধ্যমে মঙ্গলবার বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যার আগেই বিসিবিতে আসেন তামিম। শুরুতে বোর্ডের বিভিন্ন বিভাগের গিয়ে পরিচিত ও ছোটখাটো বৈঠক করেন। এরপর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে প্রথম বোর্ড সভাও সেরে ফেলেন। বোর্ড সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তামিম। সেখানেই জানান প্রথম লক্ষ্যের কথা।  এখানে যখনই এ রকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি ন  হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। 
১১ সদস্যের এই অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা আছে তিন মাসের মধ্যে বোর্ডের নির্বাচন আয়োজন করার। তামিম জানালেন, সৎ ও সুন্দরভাবে তারা সেই দায়িত্ব পালন করতে চান। পাশাপাশি বোর্ডের দৈনন্দিন কার্যক্রমও মসৃণভাবে গিয়ে নিতে চান তারা।  আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মধ্যে।  আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করবো। 
বাংলাদেশ ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনার ব্যাপারটি আবার উঠে আসে নতুন বোর্ড প্রধানের কথায়। বিসিবি ও দেশের ক্রিকেট নিয়ে গর্বের জায়গা তিনি ফিরিয়ে আনতে চান।  আমি নিশ্চিত, এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে, গত এক-দেড় বছরের ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি ন  হয়েছে, আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না, এটা নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে, কিন্তু এখানে কেউই চাই না যে, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে, এই জায়গায় থাকুক।   ক্রিকেট সবসময় আমাদের গর্বের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান, গর্ব নিয়ে বলতেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত নই যে, এই কথাটা তারা গর্ব নিয়ে বলতে পারে না কি, যে ধরনের কাজ গত এক-দেড় বছরে হয়েছে। ওই গর্বটা আমাদের ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটারদের আমাদের সম্মান করতে হবে। প্রত্যেকটা স্টেকহোল্ডার যারা সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। 
দেশের সাবেক অধিনায়ক ও সফলতম ওপেনার বললেন, কাজ দিয়েই নিজেদের কার্যকারিতা প্রমাণ করবেন তারা।  আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলার জন্য বলা নয়। আমরা চে া করব। আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন, তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চে া করব। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। 
বোর্ড প্রধান জানান, অ্যাডহক কমিটিতে থাকা তানজিল চৌধুরীকে বোর্ডের মুখপাত্র মনোনীত করা হয়েছে এবং তিনিই বোর্ডের নানা সিদ্ধান্ত সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ