খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

শ্যামনগরের বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে আটল (মাছ ধরার উপকরণ) পাতার সময় বজ্রপাতে ইয়াকুব আলী গাইন (৫৫) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী গাইন উপজেলার নুরনগর ইউনিডনের কুলতলী গ্রামের মৃত আজিজ গাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ইয়াকুব আলী নিজ চিংড়ি ঘেরে আটল পাতছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল ঝড় শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দূর থেকে বজ্রপাতের ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, বজ্রপাতে একজন মৎস্য চাষির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত  ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ