খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

কুয়েট শিক্ষার্থীদের সাথে ভিসি’র মতবিনিময়

কুয়েটকে বিজ্ঞান চর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে তাদের সমস্যাসমূহ উপস্থাপন করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি এবং দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা এবং সঠিক দিকনির্দেশনাই পারে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। আজ আমি সরাসরি শিক্ষার্থীদের কথা শুনলাম, যা ভবিষ্যতে আমাদের একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। একাডেমিক, আবাসিক, চিকিৎসা ব্যবস্থাসহ সব সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। কুয়েটকে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
সভায় বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও  পরিচালক (ছাত্র-কল্যাণ) কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।
 

প্রিন্ট

আরও সংবাদ