খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

নগরীতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার পবিত্র সরকার কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী পবিত্র কুমার সরকারকে (৪৬) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গত রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সে বটিয়াঘাটা উপজেলার মৃত তারাপদ সরকারের ছেলে। 
বিএনপি’র সমাবেশে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরোধিতা, গণতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্র, মাদক চোরাচালানে জড়িত থাকা, সা¤প্রদায়িক উস্কানি এবং খুলনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য অর্থ যোগানসহ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ