খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত জেলা প্রশাসক

খুলনা জেলার যে কোন সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ০৮ এপ্রিল ২০২৬


খুলনার নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত গতকাল মঙ্গলবার তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, খুলনা জেলার যে কোন সমস্যা-সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তার দপ্তরসহ সরকারি যে কোন দপ্তরে জনসাধারণের হয়রানিমূলক কোন কাজ আর হতে দেওয়া হবে না। 
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন ও আশরাফুল ইসলাম নূর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ