খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৫:১৬ পি.এম | ০৮ এপ্রিল ২০২৬


বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাংলাদেশের স্কাউট বাগেরহাট জেলা রোভারের সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জেলা রোভারের সহ-সভাপতি অধ্যাপক শেখ বুলবুর কবির,  বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার রোভারের সরকারি কমিশনার মোঃ সোহানুর রহমান প্রমুখ।  

সভায় স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব উন্নয়নে স্কাউটদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্কাউটিং তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ স্কাউটস দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ স্কাউটস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ