খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

আইন-শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন

|
১২:৪৯ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খুনখারাবি হচ্ছে। পত্রিকা খুললেই হানাহানির খবর। বিশেষ করে ‘কিশোর গ্যাং’ নামক ভয়ঙ্কর চক্র সমাজে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি এমন, সাধারণ মানুষ তাদের কাছে অসহায়। নোয়াখালীতে কৃষক দল নেতা হত্যা ও কুমিল­ায় দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে পত্রিকায়। দু’টি ঘটনায়ই স্থানীয় কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
সা¤প্রতিক বছরগুলোতে দেশের মানুষ কিশোর গ্যাংয়ের ভয়াবহ অপতৎপরতা প্রত্যক্ষ করেছে। তুচ্ছ কারণে কত মারামারি, কত হতাহত তার সঠিক হিসাব নেই। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এই কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। এমনকি সরকারের শীর্ষ মহল থেকেও ‘প্রেসার গ্র“প’ বলে তাদের আশকারা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
খবরে বলা হয়েছে, নোয়াখালী সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত হয়েছেন স্থানীয় কৃষক দলের নেতা মোঃ সেলিম। জানা গেছে, সেলিমের ছেলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের দ্ব›দ্ব চলছিল। গত শনিবার এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়। এরপর সন্ধ্যায় সেলিমের বাড়ি গিয়ে অভিযুক্ত কিশোররা চড়াও হয়। এ সময় সেলিমকে মারধর করা হয়।
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে কুমিল­ায় পৃথক দু’টি স্পটে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তিনটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, মাদক ও অনৈতিক ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়েছে।
নোয়াখালী, কুমিল­া ছাড়াও ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বগুড়ায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তাঁদের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যে ভয়াবহ নাজুক, তা বলার অপেক্ষা রাখে না।
বিশেষজ্ঞরা মনে করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বিচারহীনতা বা বিচারিক কার্যক্রমের দুর্বলতা। অপকর্ম করেও এ দেশে পার পাওয়া যায়। অনেক সময় ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় অপরাধীরা আশ্রয় নেয়। তাই এসব বন্ধে ক্ষমতাসীনদেরই এগিয়ে আসতে হবে।
আমরা মনে করি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর হতে হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এর কোনো বিকল্প নেই। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে বিশেষ উদ্যোগ নিতে হবে। অভিভাবক মহলকেও এ ব্যাপারে সর্বদা সজাগ থাকা দরকার।

প্রিন্ট

আরও সংবাদ