খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

৫০তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

তথ্য বিবরণী |
০১:০৩ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৫০তম বিসিএস পরীক্ষা এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল প্রত্যহ সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল ও ৪ মে থেকে ৭ মে পর্যন্ত প্রত্যহ সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মাল্টিপারপাস হল এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আঞ্চলিক কার্যালয়, বৈকালি, বয়রা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত দিনগুলোতে কেন্দ্রসমূহের চতুর্দিকে দুইশ’ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ