খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের নতুন বিভাগীয় প্রধানকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে সদ্য যোগদানকারী নতুন বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ নুরুল ইসলাম এর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেকেবিএইউ-এর উপাচার্য (ডেজিগনেট) অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান।
বিশ্ববিদ্যালয়ে ডিন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সংবর্ধিত অতিথি আইএসএলএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মোঃ নুরুল ইসলাম তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন তিনি এই বিভাগের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবেন।
অনুষ্ঠানে নতুন বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ নুরুল ইসলামকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের প্রভাষক মোঃ নাজিম। এ সময় প্রাক্তন দুই বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) যথাক্রমে ফারজানা শারমিন অনিকা ও আহসান উল্লাহ এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ