খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

বিএনপি নেতা নাজমুস শাকির পিন্টুর মায়ের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


জেলা বিএনপি’র সদস্য, সাবেক ছাত্রনেতা নাজমুস শাকির পিন্টু’র আম্মা নূর জাহান বেগম (৭৭) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মরহুমার নামাজে জানাজা মাগরিববাদ রূপসার আইচগাতীর দেয়াড়া বটতলা বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা নাজমুস সাকির পিন্টুর আম্মার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রিন্ট

আরও সংবাদ