খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০১:০৪ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর দোয়া ও কোরআন খতম আয়োজন করে।  বুধবার বিকেলে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ মিরাজ, মহানগর মহিলা দলের যুগ্ম-আহŸায়ক এড. হালিমা আক্তার খানম, জেলা মহিলা দলের সভাপতি এ্যাঃ তসলিমা খাতুন ছন্দা। আরো উপস্থিত ছিলেন
এড. জাহানারা পারভিন খুলনা সদর থানা সভা নেত্রী, রুমানা রশিদ যুগ্ম-আহবায়ক খুলনা সদর থানা, হাসনাহেনা সোনাডাঙ্গা থানা সভানেত্রী, শাহানাজ সরোয়ার খালিশপুর থানা সভা নেত্রী, আনজিরা খাতুন, নিঘাত সিমা, মনি, কাকলী খান সহ-সভাপতি ২৪ নম্বর ওয়ার্ড, মহিলা দলের মাজেদা খাতুন, আরিফা চুমকি, সাদিয়া নার্গিস, রজনী, চাঁদনী, লাকি আজমেরী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ