খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

পাইকগাছা পৌর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে মডেল ও শিববাটী চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ছেলেদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
ছেলেদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ২-০ ব্যবধানে পরাজিত করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিজন কুমার, খলিলুর রহমান ও এস এম আমিনুর রহমান লিটু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের খেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। 

প্রিন্ট

আরও সংবাদ