খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

মোরেলগঞ্জে সনদ জালিয়াতির দায়ে ৪ জনের দণ্ড

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০১:১২ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে কম্পিউটারে শিক্ষাগত যোগ্যতার সনদ তৈরি করে পরীক্ষায় অংশ গ্রহণের দায়ে ৩ জন নারী পরীক্ষার্থী ও কম্পিউটারে জাল সনদ তৈরির দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে  অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ ৪ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। 
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ভাইজোড়া গ্রামের পলি আক্তার, আদর্শপাড়া গ্রামের লাকী আক্তার, ফারজানা আক্তার ও কম্পিউটারে সনদ তৈরির দায়ের বারইখালী গ্রামের শফিকুল ইসলাম। নির্বাহী কর্মকর্তা বলেন, (আয় বর্ধক কার্যক্রম) আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণের জন্য বুধবার আবেদনকারিদের পরীক্ষা নেওয়া হচ্ছিল। ওই সময় তিনজনের আবেদনের সাথে যুক্ত করা শিক্ষাগত যোগ্যতার সনদ সন্দেহ হলে তা যাচাই করে কম্পিউটারে তৈরির প্রমাণ পাওয়া যায়। এ কারনে ওই তিন নারী ও কম্পিউটার ব্যবসায়ীকে মোবাইলকোর্টে তুলে অর্থদণ্ড দেওয়া হয়।    

প্রিন্ট

আরও সংবাদ