খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের দাফন সম্পন্ন

ফুলতলা প্রতিনিধি |
০১:১২ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (৭২) মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। 
বুধবার বিকেলে শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে ইউএনও সুচি রানী সাহার নেতৃত্বে গার্ড অব অনার শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শিরোমনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার আজমী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওঃ সাখাওয়াত হোসেন, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর কবির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, গাওসুল আজম হাদি ও কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আশরাফ হোসেন আশু ও স ম রেজোয়ান আলী, জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, খানজাহানআলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ জোয়ার্দ্দার, ড. মাহাবুব উল ইসলাম, রাবি অধ্যাপক ড. শহিদুল ইসলাম, এড. তারেক হাসান মিন্টু, মোস্তফা সরোয়ার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শিল্পপতি আলহাজ্ব ফেরদৌস আহমেদ ভূঁইয়া, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, সোবহান মোড়ল,  শাহাবুদ্দিন ধীরা, অধ্যক্ষ আবু দাউদ, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের রিপন, মোল্লা হেদায়েত হোসেন লিটু, আশরাফুল আলম কচি, এস রবীন বসু প্রমুখ। পরিবারের পক্ষ থেকে মরহুমের একমাত্র পুত্র ও ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন ইমন, ছোট ভাই শেখ আকতার হোসেন ও ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বক্তৃতা করেন। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রিন্ট

আরও সংবাদ