খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

খুলনায় অধিকার’র মানববন্ধন ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


গুম প্রতিরোধ অধ্যাদেশ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ  অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৬ টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করার দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়ে গিয়ে মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
মানববন্ধন ও  সমাবেশে সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠন অধিকারের ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। অধিকার’র বিবৃতি পাঠ ও ধন্যবাদ জানান এইচ আরডি ও সাংবাদিক কে এম জিয়াউস সাদাত। বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, পরিবেশ সংগঠন ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, গুমের শিকার হয়ে ফিরে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন, পুলিশ কর্তৃক দুই চোখ উপড়ানো ক্ষুদ্র ব্যবসায়ী শাহ জালাল শেখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারহান তুর্জ। 
উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, মানবাধিকার কর্মী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, হাফেজ মুহাম্মদ কামরুজ্জামান, এড. শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী এম এ আজিম, অধিকারের সাখাওয়াত হোসেন স্বপন, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহাজালাল মোল্লা মিলন, কলেজ ছাত্র মোঃ আবিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক, সাংবাদিক মাসুম বিল্লাহ ইমরান, কামাল হোসেন, মোঃ আমিরুল ইসলাম, ব্যবসায়ী শাহিন মেহেদী, পুলিশ কর্তৃক দুই চোখ উপড়ানো ক্ষুদ্র ব্যবসায়ী শাহজালাল শেখের স্ত্রী রাহেলা বেগম, মোঃ ফাহাদ ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসাদ, শিক্ষার্থী জি এম সাইদুল ইসলাম, গালিব হাসান,  মাজহারুল ইসলাম, আই এ আরাফাত, মোঃ সজিব হোসেন, শেখ আব্দুল্লাহ, মোঃ নুর উদ্দিন, জুনায়েদ জারিফ, আইমান তাসিফ, শেখ গালিব,  সৈয়দ আলী হামিম, মোঃ জুনায়েদ ইসলাম ও বুশরা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ