খুলনা | বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন সদস্য পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ০৯ এপ্রিল ২০২৬


খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বৈশাখী উৎসবসহ সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।  
সভায় বক্তৃতা করেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদ সোহেল, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এস এম মাহবুবুর রহমান এবং নতুন সদস্যদের মধ্যে বক্তৃতা করেন কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ, জিএম রাসেল, শাহরিয়ার হোসেন মানিক প্রমুখ।  

প্রিন্ট

আরও সংবাদ