খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

ইরানের আশপাশেই থাকবে মার্কিন সেনারা: ট্রাম্প

খবর প্রতিবেদন |
০১:৫৬ পি.এম | ০৯ এপ্রিল ২০২৬

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির মধ্যে ইরানকে ঘিরে মার্কিন সামরিক জাহাজ ও বিমানের অবস্থান অব্যাহত থাকবে।

যুদ্ধবিরতির শর্ত পূরণে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানো শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

বুধবার ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ সব মার্কিন জাহাজ, বিমান ও সেনা সদস্যরা ইরান এবং এর আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত করা যুদ্ধের চুক্তিটি সম্পূর্ণ মানা হচ্ছে।

তিনি আরও বলেন, যদি কোন কারণে মানতে ব্যর্থ হয়, তাহলে আবারও বড়, ভয়াবহ ও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে।

এর আগে, বুধবারই ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের অমিল দেখা গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে।

তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ