খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

আজ থেকে গরম বাড়তে পারে, তাপপ্রবাহের আভাস

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


আজ শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থায় দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। বৃহস্পতিবার  সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ