খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী আফরোজা খানম

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


উত্তরাধিকার সূত্রে মায়ের রেখে যাওয়া তিন কোম্পানির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, মুন্নু গ্র“পের তিনটি তালিকাভুক্ত কোম্পানি-মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিকসের শেয়ার তার নামে হস্তান্তর করা হয়েছে।
স¤প্রতি মারা যাওয়া উদ্যোক্তা পরিচালক হুরন নাহার রশিদের মালিকানাধীন এসব শেয়ার তার কন্যা আফরোজা খানমের কাছে স্থানান্তরিত হয়। তিনি মুন্নু গ্র“পের প্রতিষ্ঠাতা প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী ছিলেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, আফরোজা খানম পেয়েছেন-মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিকের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার। বর্তমান বাজারদরে এসব শেয়ারের মোট মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
এদিকে, শেয়ার হস্তান্তরের দিন তিন কোম্পানির শেয়ারদরই কমেছে বলে জানিয়েছে ডিএসই।
উল্লেখ্য, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আফরোজা খানম মুন্নু গ্র“প ও এর সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান।

প্রিন্ট

আরও সংবাদ