খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

নগরীর শিরোমনি বাজারে জেলা জামায়াতের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন বলেছেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। জামায়াত মনে করে শেখ হাসিনা সরকার সংবিধানের যে ক্ষমতাবলে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই সংবিধানের সংস্কার না করলে আবারো সরকার ফ্যাসিবাদ কায়েম করতে পারে। সে কারণে অন্তর্বতীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে গঠিত জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত দল সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সরকার এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজারে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, এনসিপি’র খুলনা জেলা প্রধান সমন্নয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ, ফুলতলা উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, থানা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মোঃ আলাউদ্দিন, আবুল কালাম মহিউদ্দিন, আমির হামজা, মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, জেলা ছাত্রশিবির নেতা সৈয়দ মোঃ তারিক হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলতলার সভাপতি আব্দুল হালিম শেখ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ