খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ এ.এম | ১০ এপ্রিল ২০২৬


অস্ত্র মামলায় মোঃ সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মকমল ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা নিজাম মোল্লার ছেলে। 
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় প্রদান করেন। মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পর মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) চৌধুরি তৌহিদুর রহমান তুষার।

প্রিন্ট

আরও সংবাদ