খুলনা | শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | ২৭ চৈত্র ১৪৩২

খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৮ পি.এম | ১০ এপ্রিল ২০২৬

 

খুলনায় পদ্মা ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে।

জানা যায়, আজ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেলপার মিন্টি, রানা, বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তেল জব্দ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ