খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

রূপসা চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৭ পি.এম | ১০ এপ্রিল ২০২৬


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক খান ইঞ্জিনিয়ার রাজু আহমেদ রূপসা উপজেলার আইচগাতী বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার বিকালে তিনি খুলনা জেলার রূপসা আইচগাতী দিয়াড়া, শোলপুর ভোরের বাজারসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ