খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জোনাল কমিটির বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১১ এপ্রিল ২০২৬


বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জোনাল কমিটির এক বর্ধিত সভা শুক্রবার বেলা ১১টায় সিপিবি খুলনা অফিসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. নিত্যানন্দ ঢালী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যুব ইউসিয়ন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ ইরান মোল্লা ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সোহেল ফকির। সভায় বক্তৃতা করেন জাতীয় পরিষদ সদস্য সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, খুলনা জেলা জোনাল কমিটির সদস্য আফজাল হোসেন রাজু, নড়াইল জেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম শিমুল, মাগুরা জেলা কমিটির সদস্য মোঃ মশিউর রহমান, খুলনা জেলা কমিটির অর্থ সম্পাদক এড. ভবেশ রায়, নড়াইল জেলা কমিটির সদস্য মোঃ ইমরান মোল্লা ও মোঃ মিল্লাত মোল্লা, রকিব মোল্লা প্রমুখ।    
সভায় বক্তারা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারভাতা প্রদান, সরকারি চাকুরীর পরীক্ষা প্রতিটি জেলা সদরে অনুষ্ঠিতসহ বাংলাদেশ যুব ইউনিয়নের ৯ দফা দাবী বাস্তবায়নের জানান সরকারের নিকট। সভায় সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ