খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

খুলনা রাইটার্স ক্লাবের আসর

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ১১ এপ্রিল ২০২৬


খুলনা রাইটার্স ক্লাবে ১৪৯৯তম সাহিত্য আসর শুক্রবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি বেনজির আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
আসরে স্বরচিত প্রবন্ধ, গল্প ও কবিতা পাঠ করেন কবি খন্দকার নজরুল ইসলাম, সুরঞ্জন রায়, বেনজির আহমেদ জুয়েল, ডিকে মন্ডল, নীল রতন মন্ডল, শেখ হিরা, ফিরোজ আহমেদ, মিনু পাল, দীপু মন্ডল, সেবাব্রত সিংহ, রশীদ হারুণ, মুকুট মেহেদী, এমএম নজরুল ইসলাম, প্রদীপ সাহা, মোঃ রাজু শেখ, এমএ হাসান ও সেলিম বকুল প্রমুখ। আসরের মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন কবি নজরুল খন্দকার, আলোচক হিসাবে আলোচনা করেন কবি সুরঞ্জন রায়। আসর সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিকে মন্ডল। আসরের সভাপতি আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিতব্য গৌরবের ১৫০০তম আসর উপলক্ষ্যে ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব’ সফল করতে সকলের প্রতি আহŸান জানিয়ে আসরের সমাপ্ত ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ