খুলনা | শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

খালিশপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে অর্থিক সহায়তা প্রদান কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ১১ এপ্রিল ২০২৬


নগরীর খালিশপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কেসিসি প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে আরও অর্থিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, এইচএম আবু সালেক, শামসুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, মাহবুবুর রহমান, আশরাফ হোসেন, মিজানুর রহমান খোকন, নূরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, মহিউদ্দিন বাবু, শাহনাজ পারভীন, সাইফুল ইসলাম ও রুবেল প্রমুখ। 
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৮টায় ৮নং ওয়ার্ড কার্যালয়ের সামনে খালিশপুর বিআইডিসি রোডে বৈদ্যুতিক তারে শর্টসার্কিটে আগুন লেগে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। 
পরে দুপুুর ১২টায় খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ মাস্টার শহিদুল ও দৌলতপুর থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সিদ্দিকুর রহমান সিকোর বাসভবনে যান ও পরিবারের খোঁজ-খবর নেন এবং সাক্ষাৎ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন তোতন, আশরাফ হোসেন, এরশাদ হোসেন, মিনারুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ