খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৫:০২ পি.এম | ১১ এপ্রিল ২০২৬


খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে শিশুটি মারা যায়। এর আগে সকালে ঝিনাইদহর কালিগঞ্জ থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাম উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে চিকিৎসরা জানিয়েছেন।

এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপসর্গ নিয়ে ৩২ জন রোগী ভর্তি রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছে ১ জন। আক্রান্তদের জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় গত এক মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৮ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সব জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ