খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

খুলনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


খুলনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত¡াবধানে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল­া খায়রুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি, খুলনা শাখার এসএভিপি ও শাখা প্রধান মোঃ নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি, দৌলতপুর শাখার এসএভিপি ও শাখা প্রধান তাজবীন আলম খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, মোঃ বেলাল হোসেন, বিভাগীয় কোচ মোঃ মনোয়ার আলী মনু, জেলা কোচ মোঃ সামছুল আলম রনি, আজিজুর রহমান জুয়েলসহ বিভিন্ন স্কুলের কোচ ও শিক্ষকবৃন্দ।
দেশের বিভিন্ন স্কুলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
উদ্বোধনী দিনে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উদ্বোধনী খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের।
 

প্রিন্ট

আরও সংবাদ