খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

এ সপ্তাহে ২ দিন ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই কর্মদিবস বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিলেই সুযোগ হবে দীর্ঘ অবকাশের। 
এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
ফলে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ