খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


বর্ণাঢ্য আয়োজনে খুলনায় হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে প্রথম বর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর গল্লামারীর ক্যাম্পাসে  এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন এসব শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় গোটা ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (উপ-সচিব) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান ও সিএসএস শিক্ষা সেক্টরের পরিচালক ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি মি. ডেভিড টমাস গোমেজ। সভাপতিত্ব করেন হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আব্দুল সালাম শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এবং নবীনবরণ ও সাংস্কৃতিক উদ্যাপন কমিটির আহŸায়ক মোঃ মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমরা যেন রাষ্ট্রের প্রতি অনুগত থাকি। সমাজের প্রতি অনুগত থাকি। পরস্পরের প্রতি ভুল হিংসা ভুলে গিয়ে ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ এই নীতিতে বিশ্বাস করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে যে শক্তি মত্ত¡া দেখিয়েছো সেই শক্তিতে বলিয়ান হয়ে আমাদের দেশ গঠনে রাষ্ট্র গঠনে আরও ভূমিকা রাখতে পারবে।
এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি গড়ে তোলা। দেশের বিশাল জনসংখ্যাকে প্রকৃত মানবসম্পদে রূপান্তর করতে হলে শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর করলে চলবে না। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন অর্থনীতিতে কারিগরি শিক্ষাই হতে পারে মূল চালিকাশক্তি।

প্রিন্ট

আরও সংবাদ