খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে খুবিতে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে আজ (রোববার) থেকে ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথমদিন ১২ এপ্রিল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আল্পনা উৎসব’।
১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বাঙালি খেলা, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুড়ি উৎসব আয়োজন করা হয়েছে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় মেলার উদ্বোধন করা হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এছাড়া বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে বলেও জানানো হয়েছে।
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ