খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

নগরীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভে এমপি আজাদ

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের আকাক্সক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন তিনি। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের আমীর এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব করেন। মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি’র মহানগর সংগঠক মোঃ শামসুল আরেফিন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, মহানগর ডেভলপমেন্ট পার্টির সভাপতি এড. হানিফ উদ্দিন, খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মোঃ হুযাইফা প্রমুখ।
এ সময় নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক ইকবাল হোসেন, এড. শফিকুল ইসলাম লিটন, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মোঃ আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, খুলনা এনসিপি সংগঠক মাহমুদ হাসান ফয়জুল্লাহ, মিজানুর রহমান মোভা, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মোঃ সাকিব, বিএল কলেজের সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম জাকির, জাহাঙ্গীর কবীর ও মনজুরুল আলম চৌধুরী প্রমুখ। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’ এমন নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

প্রিন্ট

আরও সংবাদ