খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে : এমপি লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২০ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


খুলনা-৫ (ডুমুরিয়া ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মাদ আলি আসগার লবি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যাতিত কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মানসন্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসার আহবান করেন তিনি। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে। 
শনিবার দুপুরে ডুমুরিয়ার মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  তিনি আরও বলেন, ডুমুরিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে কাজ করা হবে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষাদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শরাফপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন দাশ, বিদ্যুৎসাহী সদস্য বিএনপি নেতা শেখ মশিউর রহমান লিটন। 
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই-এর সার্বিক তত্ত¡াবধায়ানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, কাইয়ুম জমাদ্দার, নাজমুল হুদা মিঠু, নাসির উদ্দিন গাজী,অ ভিভাবক সদস্য মুহাইমিনুল ইসলাম পান্নু শেখ আব্দুস সাদিক, এড. মশিউর রহমান, উপজেলা তরুণ দলের সদস্য সচিব বাদশা ফয়সাল, সরোয়ার হোসেন মলঙ্গী, জিএম মশিউর রহমান, মোঃ মুস্তাফিজুর রহমান, মোছাঃ রাফেজা খাতুন, বদরুজ্জামান বাবলু, প্রভাষক আমিনুর রহমান, প্রভাষক আব্দুস সালাম মোড়ল, ছাত্র আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে ছাত্র রায়হান শেখ, গীতা পাঠ করেন শিক্ষক বিপুল কান্তি মল্লিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রভাষক কে এম হযরত আলি। রাতে নামী দামী শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ