খুলনা | রবিবার | ১২ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২

টিকাদান ক্যাম্পেইনে কেসিসি প্রশাসক মঞ্জু

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ১২ এপ্রিল ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যতœবান।  শিশুদের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স¤প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী নিয়মিত বিভিন্ন টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়ে থাকে। তারপরও হঠাৎ দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
কেসিসি প্রশাসক গতকাল শনিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
উল্লেখ্য, দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সমগ্র দেশের ন্যায় মহানগরীতেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে যে কোন কার্যদিবসে নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের টিকা গ্রহণ করার জন্য অভিভাবকদের প্রতি আহŸান জানানো হয়েছে। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব, বেসরকারি সংস্থা এ্যাডামস-এর প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার গোলাম রসুল ও সূর্য্যরে হাসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার নাসরিন আক্তার। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ