খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

আর্জেন্টিনার ৫৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুত, রয়েছেন যারা

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪৪ পি.এম | ১২ এপ্রিল ২০২৬

 

মাত্র দু’মাস পরেই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর এই বড় মঞ্চে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যে তার পরিকল্পনা অনেকটাই সাজিয়ে ফেলেছেন।

মে মাসের ১১ তারিখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই লম্বা তালিকা থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৬ জন খেলোয়াড়, যারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে লড়াই করবে। ইতিমধ্যে সেই তালিকা চুড়ান্ত করে জমা দিয়ে আর্জেন্টিনা এমনটায় জানায় দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে।  

সেই তালিকায় স্কালোনি শুধু বর্তমান তারকাদের ওপরই ভরসা রাখছেন না, তিনি ভবিষ্যতের উজ্জ্বল প্রতিভাদেরও সুযোগ দিয়ে দেখছেন। সাম্প্রতিক প্রীতি ম্যাচের পর দেওয়া সংবাদ সম্মেলনে কোচ নিজেই জানিয়েছেন যে, তিনি এএফএকে ৫৫ জনের তালিকা দিয়ে দিয়েছেন।

টিওয়াইসি স্পোর্টসের খবর অনুসারে, এর মধ্যে ২৬ জনের মধ্যে ২২ জনের নাম প্রায় চূড়ান্ত। বাকি ৪টি জায়গার জন্য তীব্র লড়াই চলছে।

চূড়ান্ত দলের সম্ভাব্য ২২ জন : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুল্লি, নাহুয়েল মলিনা, গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনজালেজ।

বাকি ৪টি স্পটে লড়ছেন যারা-
তৃতীয় গোলরক্ষক: জুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ) বর্তমানে এগিয়ে আছেন ওয়াল্টার বেনিতেজের চেয়ে। ব্যাকআপ লেফট-ব্যাক: মার্কোস অ্যাকুনা ও গ্যাব্রিয়েল রোজাস প্রধান দাবিদার। কোলো বার্কোও আছেন বিবেচনায়। চতুর্থ সেন্টার-ব্যাক: মার্কোস সেনেসি ও ফ্যাকুন্ডো মেদিনা। শেষ স্পট: জিওভানি লো সেলসো (ফিটনেসের ওপর নির্ভরশীল), ভ্যালেন্টিন বার্কো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, ম্যাক্সিমো পেরোনি প্রমুখ।

প্রাথমিক তালিকায় রাখা হয়েছে অনেক অভিজ্ঞ খেলোয়াড় যাদের ফর্ম এখন একটু কম, কিছু তরুণ প্রতিভা এবং যাদেরকে বিশেষ পজিশনে পরীক্ষা করা হয়েছে। চোট বা খারাপ ফর্ম দেখা দিলে এদের মধ্য থেকেও কেউ সুযোগ পেতে পারেন।

বিশ্বকাপ শুরুর আগে আর মাত্র দু’মাস বাকি। এই সময়ে খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেস দেখে স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার স্বপ্ন নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে।

প্রিন্ট

আরও সংবাদ