খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

রূপসায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১২ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি গতকাল রোববার বিকালে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, ব্যবসায়িক পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে উন্নয়নের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন মিন্টু, ঘাটভোগ ইউনিয়ন সার্চ কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, তপন দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান, জেলার সদস্য নয়ন মোড়ল, রাজিব, আমিনুর রহমান আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুস্তাইন শেখ, জহির লস্কর, সাব্বির প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ