খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

খবর প্রতিবেদন |
১২:১৭ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬

 

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ডা. রফিকুস সালেহীনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।  রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এবং জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। একজন দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

নতুন উপাচার্য নিয়োগের খবরে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রিন্ট

আরও সংবাদ