খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে কলেজিয়েট স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৪ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে খুলনা কলেজিয়েট স্কুল। রোববার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা জিলা স্কুলকে।  
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪২.২ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় কলেজিয়েট স্কুলের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মাশরাফি। ২৫ রানে অপরাজিত থাকেন সাহিল। অতিরিক্ত রান আসে ২২। জিলা স্কুলের আবরার একাই নেন ২ উইকেট। জয়ের লক্ষে খেলতে নেমে সানির ৪ উইকেটের সুবাদে মাত্র ৫৪ রানে অল আউট হয় জিলা স্কুল। দলের ৪ ব্যাটসম্যান শূন্যরানে আইট হয়। সর্বোচ্চ ১৬ রান করে মুয়াজ। খেলা পরিচালনা করেন সৈয়দ আশরাফুল ইসলাম ও বিশ্বনাথ হালদার। সোমবার বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও লায়ন্স স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে।  

 

প্রিন্ট

আরও সংবাদ