খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

খুবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিকাল ৫টায় ২০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
এ সময় তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণের বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বেশি জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করেন। পরিশেষে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আয়োজক শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
এবারের প্রতিযোগিতায় ছাত্রীদের দলগত ইভেন্টে স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে রসায়ন ডিসিপ্লিনের অনিক গোলদার ও ফার্মেসি ডিসিপ্লিনের সম্রাট চ্যাম্পিয়ন হন। অন্যদিকে ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী।
এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভদীপ গোলদার ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী অনিন্দিতা বিশ্বাস।

প্রিন্ট

আরও সংবাদ