খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ে যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৮ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


খুলনাস্থ তিন জ্বালানী ডিপো হতে জ্বালানী তেল উত্তোলন, পরিবহনসহ নিম্নে উল্লেখিত সমস্যাবলী সমাধানকল্পে খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় এ সভার আয়োজন করা হয়। 
সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়, সব সমস্যা ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করা না হলে আগামী বুধবার থেকে সমস্যাসমূহ সমাধান না হওয়া পর্যন্ত খুলনা বিভাগের সকল জ্বালানী ও ট্যাংকলরী মালিক-শ্রমিক জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে।
সমস্যা সমূহের মধ্যে রয়েছে ট্যাংকলরী শ্রমিকদের পেশাগত কাজে বাধাদান ও শারিরিক নির্যাতনের প্রতিকার করতে হবে। জ্বালানী ডিপো থেকে ট্যাংকলরীতে জ্বালানী তেলের পরিমাপ সঠিক করতে হবে। ট্যাংকলরী লোড-আনলোড ও পথে এবং ফিলিং ষ্টেশনে প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। ফিলিং ষ্টেশনের নিরাপত্তা জোরদার করতে হবে। ডিলার/এজেন্টদের জ্বালানী তেলের বরাদ্ধ বৃদ্ধিসহ ডিপো থেকে জ্বালানী তেলের সরবরাহ সম-বন্টন করতে হবে। ফিলিং ষ্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানী তেল সরবরাহের সময়সীমা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করতে হবে। মালিক-শ্রমিকদের সাথে অসৌজন্যমূলক আচরনের জন্য ডিপো কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ