খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজারে গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে মতবিনিময় করেন। এসময় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত জনসাধারণ ও ব্যবসায়ী তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম কালা, মোল্লা নুরুল ইসলাম, বাবুল সরদার, হালিম মোল্লা, জিবরিল মোল্লা, রনি লস্কর, জুয়েল লস্কর, বুলবুল মোল্লা, নাঈম রেজা, রবিউল শেখ, বিপ্লব মোল্লা, রাসেল, আবদুল্লাহ শেখ, হেদায়েত শেখ, সেকেন্দার শেখ, জুন শেখ, জাকারিয়া মোল্লা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ