খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

জেলা ইসলামী আন্দোলনের বৈঠকে নেতৃবৃন্দ

আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘণ্য ঘটনা ঘটেছে

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগরে যা ঘটেছে তা ধারাবাহিক ও দীর্ঘকালীন আইনের শাসন না থাকার একটি নগ্ন দৃষ্টান্ত।  কথিত এই পীর দীর্ঘদিন ধর্মবিকৃত করে যা করছিল তার ব্যাপারে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে, তাকে ঘিরে যে গণবিক্ষোভ দানা বাঁধছে তাও প্রশাসন যথাযথভাবে আমলে নেয় নাই। ফলশ্র“তিতে এমন একটা ঘটনা ঘটলো যা বাংলাদেশের সুনামহানীর কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধ করতে হলে সরকার ও প্রশাসনকে ধর্মবিকৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জেলা নিয়মিত মাসিক বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
রোববার বিকেল ৪টায় জেলা কার্যালয়ে জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাইখুল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদারের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলার জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মুফতি আজিজুর রহমান সোহেল, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি ওমর আলী, মুফতি আব্দুল মালেক, মোহাম্মদ ওলিয়ার রহমান ও মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ