খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

সাতক্ষীরার কলারোয়ায় সর্প দংশনে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৬ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার সকালে কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারে তাকে বিষধর সাপে দংশন করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল সরদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক বলেন বিষধর সাপের দংশনে তার মৃত্যু হয়েছে।  হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 

প্রিন্ট

আরও সংবাদ