খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


মোল্লাহাটে পূর্ব শত্র“তার জেরে পলাশ (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনখোলা ও গাংনী ইউনিয়নের সংযোগ স্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। আহত পলাশের পিতা বিল­াল মোল্লা গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। 
এলাকাবাসী জানায় প্রতিদিনের ন্যায় পলাশ  মোটরসাইকেল যোগে দোকান থেকে ভাত খেতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে এলে রুজু হালদারের পুত্র হাসান হালদার ও হাসিব হালদার চলন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে। এতে তার মাথার মাঝ বরাবর গভীর ক্ষত হয়। আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে পলাশ জ্ঞান হারিয়ে ফেলেন। এর পরও অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারতে থাকে।
বাজারের ব্যবসায়ী ও পথচারিরা রক্তাক্ত পলাশকে তাদের হাত থেকে উদ্ধার করে বাজারস্থ পল­ী চিকিৎসালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে মোল­াহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান আলোচিত দেলোয়ার হত্যার আসামিগণ ঐ মামলার বাদী তার চাচাদের সাথে মেলামেশা না করার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই জেরে তার উপর অতর্কিত হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।
অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, সকাল থেকে তিনি ঘেরে ছিলেন। তার ছেলেদের সাথে বিল্লাল মোল্লার ছেলের ঝামেলা হয়েছে বলে শুনেছেন। তবে কেন, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। মোল্লাহাট থানার কর্তব্যরত উপ-পরিদর্শক জানান এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ