খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ৩০ চৈত্র ১৪৩২

দিঘলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


দিঘলিয়া উপজেলার লাখোহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল চৌধুরী (২০)  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার লাখোহাটি গ্রামের আব্দুল চৌধুরীর পুত্র খাইরুল রোববার বিকেল ৪টার দিকে নিজের মাছের ঘেরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল। পরবর্তীতে বিকেল ৫টার দিকে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ