খুলনা | সোমবার | ১৩ এপ্রিল ২০২৬ | ২৯ চৈত্র ১৪৩২

শেষ দিনে বিরোধী দলের ওয়াকআউটের যৌক্তিকতা ছিল না

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকান্ড বৈধতা পাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ১৩ এপ্রিল ২০২৬


বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বেশির ভাগ কর্মকান্ডকে বৈধতা দিতে যাচ্ছে বিএনপি সরকার। বিশেষ পরিস্থিতিতে গঠিত ওই সরকারের দু-একটা কর্মকান্ড বৈধতা পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিকভাবে যে গণভোট এই গণভোট (১২ ফেব্র“য়ারির) সেই গণভোট না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার রাজনৈতিক বক্তব্যটা বলছি, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের অর্থাৎ অন্তর্বতী সরকারের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটেমেসি দেব সাংবিধানিকভাবে, চতুর্থ তফসিলে তখন তাদের এই সমস্ত কর্মকান্ড বৈধতা পেয়ে যাবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে এবং সেই গণভোটের বৈধতাও রয়েছে। এ জন্য নতুন করে ওই অধ্যাদেশকে আইন করার প্রয়োজন নেই। কারণ ওই আইনের আলোকে তো গণভোট হবে না। যদি গণভোট করতে হয় তখন সাংবিধানিকভাবে অথবা সংবিধানের বাইরে গণভোট করতে হলে আলাদা একটা আইন পাস করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, (গণভোট নিয়ে বিরোধীদলের) হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, বৈধতা তো আছেই, অবৈধ তো বলছি না। সুতরাং চতুর্থ তফসিলে যখন বিগত সরকারের সকল কর্মকান্ডকে দু-একটা বাদে বৈধতা দেওয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে।’
জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে শেষ কার্যদিবসে বিরোধীদলের ওয়াকআউটের যৌক্তিকতা খুঁজে পায়নি বিএনপি। এমনটি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর ঈদসহ বিভিন্ন ছুটির কারণে কার্যক্রম পরিচালনায় সময়ের সংকট ছিল। বিধি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ উত্থাপনের বাধ্যবাধকতা থাকায় সময়ের চাপ আরও বেড়ে যায়। এ কারণে শুক্রবারও সংসদের অধিবেশন চালাতে হয়েছে।
তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সহজ ছিল না। শেষ দিকে কিছু অধ্যাদেশ উত্থাপনের ক্ষেত্রে বিলগুলো আগে থেকে টেবিলে আনা সম্ভব হয়নি।
বিরোধী দলের ভ‚মিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একাধিকবার ওয়াকআউট করেছে। তবে যেসব ইস্যুতে তারা এমন পদক্ষেপ নিয়েছে, তার কিছু তথ্য সঠিক ছিল না। গণমাধ্যমের সামনে গিয়ে তারা বক্তব্য দিয়েছে। কিন্তু শেষ কার্যদিবসে আলোচিত অধ্যাদেশটি নিয়ে তাদের ওয়াকআউটের কোনো গ্রহণযোগ্য কারণ ছিল না।

প্রিন্ট

আরও সংবাদ